লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযান ৭ মাদকসেবীকে আটক

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযান ৭ মাদকসেবীকে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে র‌্যাবের বিশেষ অভিযান চালিয়ে ৩ শিক্ষার্থীসহ ৭ মাদকসেবীকে আটক করা হয়েছে।

সোমবার রাতে শহরের উত্তর তেমুহনী এলাকায় মদের পাট্টা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রমমাণ আদালতের মাধ্যমে মুচলেকা দিয়ে অপ্রাপ্ত বয়স হওয়ায় তিন শিক্ষার্থী ও এক হিন্দু মহিলাকে পরিবারের নিকট তুলে দেয়া হয়েছে।

বাকী একজনের ১০ দিন ও অপর দুজনের ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খবীরুল আহসান। এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা।

এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *