লন্ডনে তারেক দম্পতি ব্যাংকের হিসাব জব্দের নির্দেশ

লন্ডনে তারেক দম্পতি ব্যাংকের হিসাব জব্দের নির্দেশ

লন্ডনে তারেক দম্পতি ব্যাংকের হিসাব জব্দের নির্দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ব্রিটেনের একটি ব্যাংকের তিনটি হিসাব নিশ্চল (ফ্রিজ) করণের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস বুধবার এ আদেশ দিলেও বৃহস্পতিবার তা প্রকাশ হয়। অবরুদ্ধের আদেশ দেওয়া তিনটি হিসাবই সানট্যান্ডার ব্যাংক ইউকেতে।

এর আগে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন আদালতে একটি পারমিশন মামলার আবেদন করে, আবেদনে বলা হয়, বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ পাচার পূর্বক বিদেশে বিনিয়োগ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানকালে দুদক কর্তৃক তদন্ত টিম গঠন করা হয়।

তদন্তের অনুসন্ধানে দেখা যায়, ব্রিটেনের সানট্যান্ডার ব্যাংকে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালট্যান্ট লিমিটেড নামে প্রতিষ্ঠানের হিসাব খাতে তারেক রহমান এবং জুবাইদা রহমানের তিনটি ব্যাংক হিসাবে মোট ৫৯ হাজার ৩৪১ দশমিক ৯৩ ব্রিটিশ পাউন্ড স্থানান্তর যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (এফআইইউ) নির্দেশে আটক আছে। উক্ত অর্থ অন্যত্র হস্তান্তর বা রূপান্তর করার চেষ্টা করছেন তারেক ও জোবাইদা।

আবেদনে আরো বলা হয়, এই অর্থের বিষয়ে এখনই কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে তা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । একইসঙ্গে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ১৭ ধারা অনুযায়ী রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না বিধায় এতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে। যে কারণে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ১৪ ধারা অনুযায়ী এসব অর্থ খুব শিগগিরই অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন বলে দাবি সংশ্লিষ্টদের।

দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, ‘পারমিশন মামলার আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানো হবে। সেখানে অ্যাটর্নি জেনারেল অফিস সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়ে আদেশ কার্যকর করবেন।’

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ মেনেই বিএনপি একাদশ জাতীয় সংসদে যাচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তাহলে কি আবার সেই সব আসনগুলোতে নির্বাচন হবে? নির্ধারিত সময়ের পর অবশ্যই নির্বান হবে বলেই জানা গেছেন নির্বাচন কমিশন সূত্রে। তবে সেই নির্বাচনে আর বিএনপি থাকছে না এমন ধারণাই করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *