লিভারপুলই সেরা ক্লাব সালাহর জন্য

লিভারপুলই সেরা ক্লাব সালাহর জন্য

স্পোর্টস ডেস্ক : গত বছরের জুলাইতে রোমা ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছেন মোহামেদ সালাহ। লিভারপুলে যোগ দিয়েই দুর্দান্ত এক মৌসুম পার করলেন। এরই মধ্যে ২৫ বছর বয়সী মিসরীয় ফরোয়ার্ডের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন উঠেছে।

কিন্তু সাবেক ফুটবলার গার্থ ক্রুক্স মনে করেন সালাহর জন্য লিভারপুলের চেয়ে ভালো দল খুঁজে পাওয়া কঠিন।

প্রিমিয়ার লিগে এবার রেকর্ড ৩২ গোল করেছেন সালাহ। তার দুর্দান্ত নৈপুণ্যে ১০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে লিভারপুল। রিয়ালের শিরোপা জয়ের পথে সালাহই এখন সবচেয়ে বড় বাধা। আর এই সালাহর জন্য লিভারপুলই সেরা মনে করেন গার্থ ক্রুক্স।

তিনি বলেছেন, ‘মিসরীয় ফুটবলের জন্য তিনি কী করেছেন, দেশটির সামাজিক অবস্থা না জানলে তা বোঝা যাবে না। আমি যা আপনাকে বলতে পারি, সালাহর জন্য লিভারপুলের চেয়ে ভালো জায়গা এই গ্রহে আর নেই। সে অসাধারণ এক মৌসুম পার করেছে।’

অ্যানফিল্ডে সালাহকে নিয়ে উন্মাদনার কথা উল্লেখ করে বলেন, ‘আমি পুরোপুরি নিশ্চিত নই কী আমি উপভোগ করেছি…। অ্যানফিল্ডে সে যখন দৌড়াচ্ছে তখন চারপাশে সালাহ, সালাহ করে চিৎকার করছে সবাই। সব মিলিয়ে সালাহর জন্য এই গ্রহে ফুটবল খেলার জন্য লিভারপুলের চেয়ে ভালো জায়গা নেই।’

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রোমার বিপক্ষে দুই লেগ মিলে ৭-৬ গোলে জয় পায় লিভারপুল। যেখানে সালাহ দুটি গোল করেন ও দুটি গোলে অবদান রাখেন। ওয়েবসাইট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *