পাথেয় রিপোর্ট : জাতীয় ঐক্যফ্রন্টে নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী সাত সদস্য (এমপি) শপথ নিবেন না। তিনি বলেন, ৫ জানুয়ারি শনিবার কিছু মিডিয়া ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। আমরা পরিষ্কারভাবে বলছি, ঐক্যফ্রন্টের কারও শপথ নেওয়ার প্রশ্নই আসে না।
৬ জানুয়ারি রোববার দুপুরে রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু এ কথা বলেন।
ঐক্যফ্রন্টে নেতা এই নেতা আরো বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইতোপূর্বে সাফ জানিয়ে দিয়েছিলেন যে আমাদের এমপিরা কোনোভাবেই শপথ নেবেন না।


