পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদের ১৬২ কিশোরগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সৈয়দা জাকিয়া নুর শপথ নিয়েছেন।
শনিবার সংসদ ভবনের কার্যালয়ে তিনি শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। তিনি শপথ নেয়ার আগেই বিদেশে চিকিৎসাধীন অবস্থান মারা যান। তার মৃত্যুতে আসনটি শূণ্য ঘোষণা করা হয়। এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় সৈয়দ আশরাফের ছোট বোন সৈয়দা জাকিয়া নুরকে।


