শর্তসাপেক্ষে বিদেশিদের জন্য সীমান্ত খুলল যুক্তরাষ্ট্র

শর্তসাপেক্ষে বিদেশিদের জন্য সীমান্ত খুলল যুক্তরাষ্ট্র

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রায় ২০ মাস ধরে বিধিনিষেধ জারি রাখার পর করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি ভ্রমণকারীদের জন্য স্থল ও আকাশপথের সীমান্ত খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৮ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিশ্বের অধিকাংশ দেশের ভ্রমণকারীদের জন্য ২০২০ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ ছিল। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড়াও যুক্তরাজ্য, চীন, ভারত ছিল।

দেড় বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে বিশ্বের লাখো মানুষ ব্যক্তিগত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

৬৩ বছর বয়সী অ্যালিসন হেনরি যুক্তরাজ্যের অধিবাসী। তার ছেলে নিউইয়র্কে আছেন। ২০ মাস ধরে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন। আজই তিনি যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা করছেন।

অ্যালিসন বলেন, তার জন্য এই ২০ মাসের সময়টা খুবই কঠিন ছিল। তিনি এখন তার ছেলেকে দেখতে মরিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *