পাথেয় রিপোর্ট : রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেজগাঁও ও মোহাম্মদপুর থেকে ৬টি ইউনিট পাঠানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।


