পাথেয় রিপোর্ট : শান্তি ও মুক্তি পেতে ইসলােমর দিকে আসতে হবে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যে রাজনীততে কল্যাণ নেই, মঙ্গল নেই, সে রাজনীত মানুষ করতে পারে না। তিনি বলেন, ইসলাম এসেছে কল্যাণের জন্য, বিজয়ের জন্য। ইসলাম আজ পরাজিত বলেই মানুষ মুক্তিও শান্তি পাচ্ছে না। শান্তি পেতে হলে সকলকে ইসলামের সুমহান পতাকাতলে ফিরে আসতে হবে।
বিশ্বব্যাপী সর্বত্র অশান্তির দাবানল জ্বলছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, মানুষ মানুষকে হত্যা করছে। এমতাবস্থা মেনে নেয়া যায় না। সম্প্রতি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের একাধিক গির্জা ও আবাসিক হোটেল, মুসলিমদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদেও হামলা করে শত শত মানুষ হত্যা করছে। এ হত্যকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই। এ ধরণের হামলা কোন মানুষ করতে পারে না। এগুলো ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।
সোমবার (২৯ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর জেলার দায়িত্বশীলদের এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এসময় জেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর দক্ষিণের শাহবাগ থানা কমিটি পুনর্গঠন উপলক্ষে থানা মজলিসে শুরা অধিবেশন শুক্রবার আনন্দবাজারস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি ছিলেন আন্দোলনের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আব্দুর রহমান। সভাপতিত্ব করেন হাজী আব্দুল ওহাব খান। সম্মেলনে মোঃ তকদির হোসেন রুবেলকে সভাপতি এবং হাজী কামরুল ইসলামকে সেক্রেটারী করে শাহবাগ থানা কমিটি পুনর্গঠন করা হয়।


