শিক্ষাঙ্গনের শাসন ও একটি ঘটনা | মোহাম্মদ আইয়ুব

শিক্ষাঙ্গনের শাসন ও একটি ঘটনা | মোহাম্মদ আইয়ুব

কারগুজারী  | মোহাম্মদ আইয়ুব

শিক্ষাঙ্গনের শাসন ও একটি ঘটনা

আসালামুআলাইকুম।

ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমি হুমায়ুনের বাবা ও আচ্ছা ভাইজান কেমন আছেন?ভালো হুজুর হুমায়ুন তো মাদ্রাসায় যেতে চাচ্ছে না ।আমি অনেক কষ্টে পাঠালাম ।তো হুজুর আপনার কাছে আমার অনুরোধ ওকে মারবেন না কারণ ও আমাদের অনেক আদরের সন্তান ছোট থেকে আজ পর্যন্ত কেউ ওর উপর হাত তোলা তো দূরের কথা একটা বকাও দেয়নি তাই প্লিজ হুজুর ওকে আপনারা ঝাড়িও দিবেন না।

আচ্ছা ঠিক আছে কলজে পড়া নিশ্বাস ফেলে মজিদ সাহেব ফোন রেখে দিলেন।হুমায়ুন মাদ্রাসা এসেছে সোমবার মঙ্গলবার হলিউড-বলিউড ফুটবল ক্রিকেটের আলোচনা ক্লাস সরগরম রেখেছে আর বৃহস্পতিবার সেতো আনন্দ-বিনোদনের উপলক্ষ।হুমায়ুন আর আগের মতো ক্লাসের পড়ায় মনোযোগী না কারণ তার বাবা তো তার সামনেই মজিদ সাহেবকে ফোনে বলে দিয়েছে হুমায়ূন আমাদের বড় আদরে তাই তাকে মারা যাবে না।

এমনিতেই নাচুনি বুড়ি তার উপর ঢোলের বাড়ি হুমায়ূনকে এবার ঠেকায় কে? নিজেও পড়ে না পারিলে অন্যদেরকেও পড়তে দেয় না।প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট বের হয়েছে সিরিয়াল মোটামুটি সবার ঠিক আছে কিন্তু আদরের বাছাধন হুমায়ুন ৬ নম্বর স্টেশন থেকে আপাতত ২৩ নম্বর স্টেশনে যে বিরতি দিয়েছে।

হতাশা ক্রোধ আর অভিমান নিয়ে জগলুল সাহেব ফোন দিয়েছে মোজিদ সাহেবের কাছে হুজুর দিনদিন তো আমার হুমায়ুন নিচের দিকে যাচ্ছে পড়ালেখায় তো ও এত দুর্বল হওয়ার কথা না আবার আদব-কায়দা ও শেষ হয়ে যাচ্ছে বাসায় এসে আমাদের সাথে কোন ভদ্রতা দেখায় না নামাজ পড়ে না ছোট ভাইবোনদের কেউ ধরে ধরে মারে। আমার একটি কথা শোনে না।এসব কি হুজুর আমি তো আদব কায়দা আর নৈতিকতার জন্যই ওকে মাদ্রাসায় দিয়েছিলাম আমার তো এখন কিছুই বুঝে আসতেছে না!

কিছুই বুঝে আসতেছে না আপনার? কিছু তো বুঝে আসার কথা জগলুল সাহেব কামারের দোকানে ছুরি দিয়ে বলেছেন ছুরিটা আমার বড় শখের সুতরাং হে! কামার তুমি আমার এই ছুরিটাকে আগুনে পোড়াবে না আর হাতুড়ি দিয়ে পিটাবে না। তাহলে নিশ্চয়ই আপনার ছুরিটা কামারের দোকান থেকে খুব ধারালো হয়ে আসবে ঠিক না?

কি জগলুল সাহেব কথা বলছেন না যে, তিন মাস যাবৎ আপনার এই ফোনটার অপেক্ষায় ছিলাম আমি এই তিন মাস মাদ্রাসার হুজুরেরা হুমায়ুনের শত শত অপরাধ সত্ত্বেও কেউ তাকে কিছু বলেনি কারণ হুমায়ূন আপনার বড্ড আদরের সন্তান। তাই এবার মেহেরবানী করে আপনার আদুরে হুমায়ূনকে আপনারাই আদর দিয়ে মানুষ বানান, আমরা হার মানলাম।

আদুরেরা আদুরীদের কাছেই থাকুক।আমরা আবার মেকআপ আদর দেখাতে পারি না যেখানে শাসন নেই সেখানে মানুষ থাকতে পারে না। সেটা জানোয়ারদের অভয়ারণ্য পরিণত হয় আর আমাদের মাদ্রাসাকে আমরা জানোয়ারের খামার বানাতে পারি না। কারণ এটাই হচ্ছে অসহায় জাতির সর্বশেষ আশ্রয়স্থল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *