শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক : তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নিরাপদ রাজপথের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় দুইটি শিশু মারা যাওয়ায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই তাদের মৃত্যুর ঘটনায় শোকাহত। কিন্তু বিএনপি এটা নিয়ে রাজনীতি করতে চায়। বিএনপি গত জাতীয় নির্বাচন না করে ভূল করেছে। ওই ভূল থেকে ওঠে আসতে পারে নাই। এবার নির্বাচনে না আসলে বিএনপি নামক দলটির অস্তিত্ব থাকবে না। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধিনেই হবে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। বিএনপির সঙ্গে সংলাপও নাই, আর কোনো দাবির প্রশ্নই উঠে না।
সভাপতির বক্তব্যে উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, চরফ্যাশনসহ সারা বাংলার উন্নয়নকে বিবেচনা করে আগামী নির্বাচনের জন্য এখনই মাঠে নামতে হবে।
চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,পৌর আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মিয়া ও আব্দুস সালাম হাওলাদার প্রমুখ।
এর আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি এবং স্থানীয় সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিশেষ অতিথি হিসেবে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে  চরফ্যাশন হেলিপ্যাড সংলগ্নে নব নির্মিত সর্বাধুনিক মানের বাস টার্মিনাল উদ্বোধন করেন।
বাস টামিনাল উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপমন্ত্রী জ্যাকবের দাবীর প্রেক্ষিতে ভোলা-চরফ্যাশন সড়ক ফোর লেনে উন্নীত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ভোলা জেলা বাস মালিক সমিতির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিশেষ অতিথির বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মনির উদ্দিন চাষী।
জানা গেছে, তিনতলা ভবনের গ্লাস মোড়ানো এই বাস টার্মিনালে সাধারণ যাত্রীদের বিশ্রামাগার ছাড়াও অত্যাধুনিক সুবিধার ভিআইপি বিশ্রামাগার, রেস্টুরেন্ট, মসজিদ, হলরুম, মিটিংরুম, টি-স্টল, পর্যাপ্ত শৌচাগারসহ প্রত্যেক রুটের জন্য পৃথক পৃথক টিকেট কাউন্টার রয়েছে। গত বছরের জুলাই মাসে টার্মিনালটি নির্মাণ কাজ শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *