শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি সহ্য করা হবে না : ধর্ম প্রতিমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি সহ্য করা হবে না : ধর্ম প্রতিমন্ত্রী

পাথেয় রিপোর্ট : শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি সহ্য করা হবে না ঘোষণা দিয়ে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই শিশুরা যাতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে পারে, সে ব্যাপারে শিক্ষকদের ভূমিকাও কামনা করেন তিনি। তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

ধর্ম প্রতিমন্ত্রী শনিবার (২৩ মার্চ) রাজধানীর বনানী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি স্কুলটির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।

শেখ আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৩ কোটি বই বিতরণ করে বিশ্ব নজির স্থাপন করেছেন। বনানী মডেল স্কুলের শিক্ষার মান উন্নত করার তাগিদ দিয়ে তিনি এ স্কুলকে পর্যায় ক্রমে কলেজে উন্নীত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতাও কামনা করেন।

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক কাজি মফিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্য শিক্ষকবৃন্দরাও বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *