শীতে যেভাবে রোধে করবেন ত্বক ও পা ফাটা

শীতে যেভাবে রোধে করবেন ত্বক ও পা ফাটা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাড়ছে শীত। আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে রুক্ষতাও। শীতে ত্বকের প্রধান সমস্যাটি হচ্ছে ত্বক শুষ্ক হয়ে ফেটে যাওয়া। অনেকের তো এ সমস্যাটি মারাত্মক আকারও ধারণ করে৷ তাই যদি নিয়মিত একটু খেয়াল করে ত্বকের যত্ন নেওয়া যায় তবে শীতে ত্বক ফাটা নিয়ে হয়তো কপালে আর চিন্তার ভাঁজ ফেলতে হবেনা।

ময়েশ্চারাইজার : ত্বক আদ্র রাখার জন্য নিয়মিত ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। আর ময়েশ্চারাইজার কেনার আগে উপাদান গুলোতে একবার চোখ বুলিয়ে নিবেন। অ্যাভোকাডো অয়েল, মিনারেল অয়েল, প্রিম রোজ অয়েল, আমন্ড অয়েল মেশানো থাকলে তা বেশ উপকারী হয়। তাই এসব উপাদান দেখে কেনার চেষ্টা করুন।

সানস্ক্রিন : সবসময়ের সঙ্গী হোক সানস্ক্রিন। অনেকেই ঋতুভেদে সানস্ক্রিন ব্যবহার করেন। তবে তা না করে গরম, শীত যেকোনো ঋতুতেই সানস্ক্রিনের ব্যবহারের চেষ্টা করুন। আর শুধু মুখেই নয় শরীরের সব খোলাস্থানে সানস্ক্রিন ব্যবহারের চেষ্টা করুন।

পানি পান : শীত পরতে শুরু করলেই আমাদের পানি খাওয়ার পরিমাণও কমে যায়৷ যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। আর ত্বক ফাটার পেছনে অন্যতম কারণও বলা যায়। তাই শরীরে পানির ঘাটতি রাখা যাবেনা। নিয়মিত পানি পান করতে হবে।

ফলমূল ও শাকসবজি : বাজারে শীতকালীন শাকসবজি ও ফলমূলের সমাহার। প্রতিদিনের খাদ্যতালিকায় শীতকালীন শাকসবজি ও ফলমূল রাখার চেষ্টা করুন। যা স্বাস্থ্য ও ত্বকের জন্য অত্যন্ত উপকারি৷

হাত ও পায়ের ত্বকের যত্ন : আমরা বরাবরই মুখের যত্নে অনেক সচেতন হলেও হাত-পায়ের যত্নে বেশ উদাসীন। অথচ শীতকালে সবচেয়ে বেশি রুক্ষ ও শুষ্ক হয় হাত-পায়ের ত্বক। তাই চেষ্টা করতে হবে মুখের পাশাপাশি হাত-পায়ের ত্বকের যত্ন নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *