শীলনের ১০৭তম সাহিত্যসভা অনুষ্ঠিত

শীলনের ১০৭তম সাহিত্যসভা অনুষ্ঠিত

পাথেয় রিপোর্ট : সৃজনশীল লেখালেখির সংগঠন শীলন বাংলাদেশের ১০৭তম সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পশ্চিম রামপুরায় মাদরাসায়ে উসমান মিলনায়তনে শুক্রবার (২৯ মার্চ) ছড়াকার মাসউদুল কাদিরের সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হয় এই সাহিত্যসভা।

সাহিত্যসভা প্রধান অতিথির বক্তব্যে তথ্যবহুল আলোচনা করেন কথাসাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি ও দৈনিক ঢাকা টাইমসের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, রকমারি ডটকমের টিম মেম্বার ইহসানুল হক, ঢাকা আহসানিয়া মিশনের সহযোগী অধ্যাপক শায়খ মুহাম্মদ উসমান গণী। পঠিত লেখার উপর চমৎকার আলোচনা করেছেন ছড়াশিল্পী ও গীতিকার সায়ীদ উসমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাদ্দিস ও লেখক আবু বকর সাদি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি হানজালা ফিদা।

শীলন বাংলাদেশের সভাপতি মাসউদুল কাদির পাথেয় টোয়েন্টিফোর ডটকম’কে বলেন, আল্লাহর শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে শুক্রবার (২৯ মার্চ) সকালে শীলন বাংলাদেশ-এর ১০৭তম সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। দূরে এবং কাছের অনেক মেহমান লেখিয়ে এসেছিলেন। এসেছিলেন অনেক গুণীজনও। এ ছাড়াও একঝাঁক তরুণ তুর্কী হাজির হয়েছিলেন শীলনের সাহিত্য আড্ডায়। আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আগের মতোই শীলনকে ভালোবাসেন এবং বাসছেন এরচেয়ে আনন্দের কিছু নেই।

তিনি বলেন, নতুন উদ্যমে শুরু হওয়া এই শীলন বাংলাদেশের সাহিত্য আড্ডার মূল টার্গেট আমাদের মেধাবী তৃণমূল। আমরা তাদের নিয়ে পথ চলতে চাই।

শীলন বাংলাদেশের সভাপতি বলেন, খুবই ভালো লেগেছে, ফোনেও জানাতে পারিনি, একটি দাওয়াতনামা পেয়ে সারা দেশের অনেকেই শুভ কামনা জানিয়েছেন। শীলন বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গে সবসময় আছেন বলেও জানন দিয়েছেন। কোনো দরকারই ছিল না অথচ অনেকে নিজের অপারগতা পর্যন্ত প্রকাশ করেছেন ইনবক্সে। আমি এমন ভালোবাসার চাদরে আটকে আছি ভীষণ ভালো লাগছে। আর যেকটা দিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আপনাদের এই ভালোবাসা, হৃদ্যতা বার বারই আমাদের সঙ্গে থাকবে এমনটাই আশা করছি। সব্বাই ভালো থাকুন। নিজেকে গড়াই হোক জীবনের প্রথম অঙ্গীকার- শীলন বাংলাদেশের স্লোগান। নিজেও শিখছি, কিশোর তরুণরাও জাগছে। এ ভালোলাগার সঙ্গে কেটে যাক জীবনের এই সময়। অভিনন্দন সব্বাইকে।

আবৃত্তি শোনছিলেন অতিথিবৃন্দ

পা.টো.ড/আদিল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *