শীলনের ১০৮তম সাহিত্যসভা অনুষ্ঠিত

শীলনের ১০৮তম সাহিত্যসভা অনুষ্ঠিত

শীলনের ১০৮তম সাহিত্যসভা অনুষ্ঠিত

আদিল মাহমুদ : ‘নিজেকে গড়ি’ স্লোগান নিয়ে সৃজনশীল লেখালেখির সংগঠন শীলন বাংলাদেশের ১০৮তম সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পশ্চিম রামপুরায় মাদরাসা উসমান মিলনায়তনে শুক্রবার (১৯ জুলাই) দিলিরোড মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবু বকর সাদীর সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হয় এ সাহিত্যসভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নজরুল গবেষক কবি মহিউদ্দিন আকবর। বিশেষ অতিথি ছিলেন, দারুল উলূম রামপুরার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জামিল আহমদ, কথাসাহিত্যিক হাসান রাউফন। পঠিত লেখার উপর উপভোগ্য আলোচনা করেন কবি শামস আরেফিন এবং ছড়াশিল্পী-গীতিকার সায়ীদ উসমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহিবুদ্দীন দিদার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি আদিল মাহমুদ।
শীলন বাংলাদেশের সাহিত্যসভায় লেখার পাঠ করেন, মাসউদুল কাদির, শামস আরেফিন, সাঈদ উসমান, মুহিবুদ্দীন দিদার, কাজী সিকান্দার, আদিল মাহমুদ, লুৎফুর রহমান রিফাত, মুহাম্মদ ফরিদ উদ্দিন, আহমদ কাশফী, আহসান হাবীব, হাবীবুর রহমান, তোফায়েল আহমদ শিহাব, আবু সাঈদ, শফিকুর রহমান, মাহদী হাসান, জামাল উদ্দীন, জামীল আহমদ প্রমুখ।

এছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন, মাহবুবুর রহমান, আব্দুর রহমান বিন রাশেদ, আতাউর রহমান খান, তামীম আহমদুল্লাহ, মুহাম্মদ সুলাইমান, আবু সাঈদ, শফিকুর রহমান, মুহাম্মদ আসআদ প্রমুখ।

পঠিতলেখার উপর বিশেষ বিচারে তিন জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করার হয়। পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সাহিত্য সবসময় মানুষের সৃজনশীলতা বাড়িয়ে দেয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে কবি মহিউদ্দিন আকবর বলেন, সাহিত্য মানুষকে তার মনুষ্যত্ববোধে জাগিয়ে তোলে। নির্মল বিনোদনের মাধ্যমে সাহিত্য উন্মোচিত করে মানুষের মন ও মনন। সেই সাথে সমাজ ব্যবস্থার কল্যাণমুখী বার্তাও দেয় সাহিত্য। সমাজের নানা অসঙ্গতির সম্ভাব্য সমাধানের উপায়ও অনেক সময় সাহিত্যের কাছ থেকে পাওয়া যায়। মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হর্ষ-বিষাদের অপূর্ব এক সংমিশ্রণে সৃষ্টি হয় সাহিত্য।

সাহিত্যআড্ডায় উপস্থিত তরুণ লেখকদের উদ্দেশ্য কবি মহিউদ্দিন আকবর ছাড়াও মাওলানা আবু বকর সাদী, মাওলানা জামিল, সায়ীদ উসমান, হাসান রাউফুন প্রমুখ অনেক তথ্যবহুল আলোচনা করেন।
শীলন বাংলাদেশের সভাপতি মাসউদুল কাদির পাথেয় টোয়েন্টিফোর ডটকম’কে বলেন, আল্লাহর শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে শুক্রবার (১৯ জুলাই) সকালে শীলন বাংলাদেশ-এর ১০৮তম সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। দূরে এবং কাছের অনেক মেহমান লেখিয়ে এসেছিলেন। এসেছিলেন অনেক গুণীজনও। এ ছাড়াও একঝাঁক তরুণ তুর্কী হাজির হয়েছিলেন শীলনের সাহিত্য আড্ডায়। আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আগের মতোই শীলনকে ভালোবাসেন এবং বাসছেন এরচেয়ে আনন্দের কিছু নেই।

মাসউদুল কাদির বলেন, নতুন উদ্যমে শুরু হওয়া এই শীলন বাংলাদেশের সাহিত্য আড্ডার মূল টার্গেট আমাদের মেধাবী তৃণমূল। আমরা তাদের নিয়ে পথ চলতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *