শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের প্রতি শ্রীলঙ্কার মুফতির শোক

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের প্রতি শ্রীলঙ্কার মুফতির শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত ছয়টি স্থানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ২৯০ জনের মৃত্যু হওয়ায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন শ্রীলঙ্কার অল সিলন জমিয়তুল উলামা (এসিজেইউ) প্রধান রিজভী মুফতি।

ভয়াবহ ওই হামলার পর রোববার তিনি শ্রীলংকার আর্চ বিশপ ম্যালকম কার্ডিনাল রঞ্জিতের সঙ্গে দেখা করে এ সমবেদনা জানান। এ সময় কয়েকজন মুসলিম মন্ত্রী ও এমপি তার সঙ্গে ছিলেন। রিজভী মুফতি বলেন, আমাদের খ্রিস্টান ভাইবোনদের ওপর নৃশংস ও ন্যক্কারজনক এ হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমরাও তাদের দুঃখে সমব্যাথি। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষও এ কাজ করতে পারে না। গির্জায় প্রার্থনাসভায় ওই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় গির্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৯০ জন। আহত হয়েছেন কয়েক শতাধিক। এ হামলার সঙ্গে জড়িত সবাই সবাই শ্রীলংকান নাগরিক বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *