ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না : হানিফ

ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নিরাপদ সড়কের দাবির প্রতি বিএনপির কোনো সমর্থন নেই। তাদের লক্ষ্য হচ্ছে ক্ষমতা দখল করা। আর এই ধরনের ষড়যন্ত্র করে আওয়ামী লীকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

সোমবার কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সমাজসেবা অধিদফতর কর্তৃক ক্যানসারে আক্রান্ত রোগীদের চেক প্রদান ও জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবির সমর্থন দিতে গিয়ে বিএনপি অশুভ শক্তির তৎপরতা শুরু করেছে। যার কারণে ঢাকাতে গত দুই দিন রাস্তায় বেশকিছু সহিংসতা দেখা গেছে।

বিএনপি নেতা আমির খসরুর কথোপকথন নিয়ে হানিফ বলেন, আমির খসরু মাহমুদের টেলিফোন সংলাপে পরিষ্কার হয়ে গেছে নিরাপদ সড়কের আন্দোলন কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নেই। এই আন্দোলন এখন ভিন্নখাতে প্রবাহিত করার নীলনকশায় পরিণত হয়েছে।

আর আমির খসরুকে সমর্থন দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জাতির কাছে প্রমাণ করেছেন বিএনপি নিজেই এই ষড়যন্ত্রের অংশ। এদের লক্ষ্যই হচ্ছে অরাজকতা সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল করা।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *