সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে কামারখন্দ উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, বিকেলে রেল লাইনের পাশে ওই নারীর মরদেহ দেখে স্থানীয়রা খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *