সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই : মুফতি ফয়জুল করীম

সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই : মুফতি ফয়জুল করীম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই স্লোগান দিয়ে সৈয়দ মুফতি মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এ আইন পাশ করতে যদি রক্ত দিতে হয়, রক্ত দেব, আন্দোলন করতে হয় আন্দোলন করবো, যদি জেল খাটতে হয়, জেল খাটবো।

বৃহস্পতিবার কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ঢাকা মহানগর ২নং জোন এর উদ্যোগে খতমে নবুওয়াত মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার নবীকে নবীর গুণে যদি কেউ মানে, কিন্তু শেষ নবী না মানে তারও ঈমান থাকবে না। আমার নবীকে নবীও মানতে হবে, শেষ নবীও মানতে হবে। শেষ নবীও মানতে হবে। এমন অনেক গুণ আছে যেগুলো আমার নবীর আগের নবীদের দেওয়া হয়নি। এমন একটি গুণ হলো নবী সা. কে শেষ নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। আর এটা যে অস্বীকার করবে সে কাফের, যে এটার পক্ষে কথা বলবে সেও কাফের।

আরও পড়ুন: দেশের ভবিষ্যত নিয়ে জনগণ উদ্বিগ্ন : ফয়জুল করীম

মুফতি ফয়জুল করীম বলেন, গোলাম আহমদ কাদিয়ানি তারা নিজেদের মুসলিম দাবি না করলে আমাদের কোনো আপত্তি নেই। তবে তারা যদি আহমদিয়া মুসলিম জামাত ব্যবহার করে আমরা তাদের বিরুধিতা করবো। বিশ্বের অনেক দেশে সরকারীভাবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করেছে। সরকারের পক্ষ থেকে আমরা ঘোষণার অপেক্ষায় আছি। আমরা জানতে চাই আমরা সরকারীভাবে তাদের কাফের ঘোষণা করবেন নাকি করবেন না। কাদিয়ানিরা কাফের, সংসদে আইন পাশ করতে হবে। সরকার ঘোষণা করলেও তারা কাফের, না করলেও তারা কাফের। তবে সরকার যদি তাদের কাফের ঘোষণা করে তাহলে আমরা তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে মনে করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *