সদরঘাটে লঞ্চে আগুন

সদরঘাটে লঞ্চে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভাঞ্চ-৯ লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

রোববার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন লাগে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে এসে সকালে সদরঘাটে পৌঁছায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রী নামিয়ে ধোয়া মোছার কাজ করছিল লঞ্চের স্টাফরা। তখনই আগুন লাগে।

আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *