সরকারি স্কাউট প্রতিযোগিতায় জমিয়ত ইয়ুথক্লাবের ২০ সদস্য

সরকারি স্কাউট প্রতিযোগিতায় জমিয়ত ইয়ুথক্লাবের ২০ সদস্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের সর্বপশ্চিমে অবস্থিত রাজ্য গুজরাতে রাজধানী গান্ধীনগর হাইওয়েতে সরকারিভাবে একটি স্কাউট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এই স্কাউট প্রতিযোগিতায় জমিয়তে উলামা হিন্দের ‘ইয়ুথক্লাব’ থেকে প্রশিক্ষিত ২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে এবং ৪ জন রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছে।

রাষ্ট্রীয় প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এমন সাফল্যে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি, ইয়ুথক্লাবের প্রধান মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী ইয়ুথক্লাবের প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এই স্কাউট প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি, ইয়ুথ ক্লাবের প্রধান সদস্য মাওলানা হাকিমুদ্দীন কাসেমী। তিনি এক বিবৃতিতে বলেছেন, ইয়ুথক্লাব আলাদা কোন সংগঠন নয়। ইয়ুথক্লাব জমিয়তে উলামা হিন্দেরই একটি সংগঠন। মুসলমানদের আত্মরক্ষার জন্য জমিয়তে উলামা হিন্দের ইয়ুথক্লাব গঠন করা হয়েছে। ইসলাম ও দেশের প্রয়োজনের কাজ করার জন্য ইয়ুথক্লাবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যারা নিঃস্বার্থভাবে ইসলাম ও দেশের খাদেম হয়ে কাজ করবে।

২৫ ফেব্রুয়ারি সোমবার ভারতের ডেইলি পত্রিকারগুলোর সূত্রে এসব খবর জানা যায়।

সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানীর নেতৃত্বে ইয়ুথ ক্লাবের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে মাওলানা হাকিমুদ্দীন কাসেমী বলেছেন, মাওলানা মাহমুদ মাদানীর নেতৃত্বে এ পর্যন্ত গত কয়েক বছরে প্রায় দশ হাজার সদস্যের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ইনশাআল্লাহ পুরো ভারতজুড়ে নিজেদের শিবির গড়ে তুলবে জমিয়তে উলামা হিন্দের ইয়ুথক্লাব।

রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মাওলানা হাকিমুদ্দীন কাসেমী বলেন, তোমাদের হাত ধরেই গড়ে উঠছে ইয়ুথক্লাব। আমি তোমাদেরকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই। তিনি বলেন, শুধু পুরস্কৃত হলে হবে না, তোমাদের গন্তব্য অনেক দূর। ইসলাম, দেশ ও মুসলিম উম্মাহের জন্য কাজ করতে হবে।

ইয়ুথক্লাবের প্রধান সদস্য মাওলানা হাকিমুদ্দীন কাসেমী জানান, জমিয়তের ইয়ুথক্লাবে প্রশিক্ষণ পেয়ে এপর্যন্ত ৯৩ জন শিক্ষার্থী স্কাউটে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছে।

পুরস্কৃত শিক্ষার্থীদের অভিনন্দন জানান ইয়ুথক্লাবের সদস্য মাওলানা কালিমুল্লাহ কাসেমী, পলনপুর জমিয়তে উলামা হিন্দের জিম্মাদার মাওলানা আব্দুল কুদ্দুস নদভী, মাওলানা আতিকুর রহমান কুরাইশী, মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।

অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির
সূত্র : উর্দু নিউজ, ডেইলি হামারা সমাজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *