সাবেক ইউপি সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার

সাবেক ইউপি সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি ● রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শুক্রবার ইয়াবা বড়িসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ইদ্রিস আলী ফকিরের (৫০) বাড়ি উপজেলার খোদ্দরামদিয়া গ্রামে। তিনি বহরপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। গত ইউপি নির্বাচনে তিনি পরাজিত হন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ইদ্রিস দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। দুই মাস আগেও তাঁর বাড়ি ঘেরাও করে অভিযান চালানো হয়েছিল। গতকাল সকাল ১০টার দিকে চন্দনী সেতুর কাছে পৌঁছালে তাঁকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আটটি ইয়াবা বড়ি পাওয়া যায়।

এ ঘটনায় বিকেলে সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

patheo24/mr

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *