সাবেক জার্মান চ্যান্সেলর হেলমুট কোল আর নেই

সাবেক জার্মান চ্যান্সেলর হেলমুট কোল আর নেই

আন্তর্জাতিক ডেস্ক :: সাবেক জার্মান চ্যান্সেলর হেলমুট কোল আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। জার্মানের বিল্ড পত্রিকার বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।

দুই জার্মানির পুনরেকত্রীকরণের স্থপতি হেলমুট কোল দেশটির পশ্চিমাঞ্চলের প্রদেশ রিহিনেল্যান্ড-প্যালাটিনেটের লুডিইগশ্যাফেনে নিজ বাড়িতে মারা যান। কোল ১৯৮২ থেকে ১৯৯৮—১৬ বছর জার্মানির চ্যান্সেলর ছিলেন।

তাঁর শাসনামলেই বার্লিন দেয়াল ভেঙে দুই জার্মানি এক হয়ে যায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিঁতেরার সঙ্গে তিনি ইউরো মুদ্রা প্রবর্তনে যুগান্তকারী ভূমিকা পালন করেন। তিনি ২০ শতকে দীর্ঘতম সময় জার্মানের চ্যান্সেলর ছিলেন। ২০০৮ সালে পড়ে গিয়ে আহত হওয়ার পর থেকে কোল হুইলচেয়ারে চলাফেরা করতেন।

হেলমুট জোসেফ মাইকেল কোল ১৯৩০ সালের ৩ এপ্রিল রক্ষণশীল একটি ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *