সারাবিশ্বের সবার জন্য আমি লড়ছি : ট্রাম্প

সারাবিশ্বের সবার জন্য আমি লড়ছি : ট্রাম্প

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখান থেকেই একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি।

ওই বার্তায় ট্রাম্প বলেন, আমি যখন একদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ওয়াশিংটনের কাছে একটি সামরিক হাসপাতালে এসেছিলাম, তখন ভালো বোধ করছিলাম না। তবে এখন তিনি আগের চেয়ে অনেক ভালো অনুভব করার কথা জানিয়েছেন।

ট্রাম্প মনে করেন, আগামী কয়েকদিন আসল পরীক্ষা দিতে হবে। তবে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং অন্য কর্মকর্তা-কর্মচারীরা বিশ্বের মধ্যে সবার সেরা বলে মনে করেন ট্রাম্প। তাদের আচরণে অত্যন্ত সন্তুষ্ট তিনি।

তিনি আরো জানান, তাকে সুস্থ করে তোলার জন্য সবাই খুবই মনোযোগ দিয়ে কাজ করছে। আর নিজেও সুস্থ হয়ে ফিরতে চান ট্রাম্প। কারণ, তিনি আমেরিকাকে আবারো মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যেতে চান।

ট্রাম্প বলেন, সবগুলো ধাপ অতিক্রম করে তিনি সুস্থ হয়ে ফিরবেন। আর সেটা খুব শিগগিরই হবে বলে আশাবাদী তিনি। নির্বাচনী যে প্রচারণা তিনি শুরু করেছেন, সেটা শেষ করারও প্রত্যাশা রয়েছে ট্রাম্পের।

ট্রাম্প দাবি করেন, সারাবিশ্বের সবার জন্য লড়ছি। মূলত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেরে ওঠার জন্য চিকিৎসা নেওয়ার বিষয়টিকে সবার জন্য লড়াই হিসেবে উল্লেখ করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *