সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা

সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

রোববার (২৯ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রোববার (২৯ আগস্ট) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে বৃষ্টিপাত হলেও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *