২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ টিকা দেওয়া সম্পন্ন

২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ টিকা দেওয়া সম্পন্ন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে আসা ৩ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৮০ ডোজের মধ্যে ২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে ৬২ লাখ ৩০ হাজার ৮৯৩ ডোজ টিকা মজুত আছে।

রবিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৮ লাখ ৪০ হাজার ১৬৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ হাজার ৮৪৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ হাজার ৮১৫ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ ৪৩ হাজার ৭৪০ ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৪২ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৬ হাজার ২৭০ ডোজ।

এ ছাড়া ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার ৭৯৬ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এরমধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ২ হাজার ৯০৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮০১ জন।

এদিকে, মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩২ লাখ ৮ হাজার ৩৮১ ডোজ। এরমধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৫৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৩ হাজার ৫৭৭ জনকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *