সিরাজগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

সিরাজগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

পাথেয় রিপোর্ট : সিরাজগঞ্জের বেলকুচিতে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নুর নবী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ প্রতিনিধি।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা ধুকুরিয়া বেড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত নুর নবী গোপালপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম জানান, গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টার ও এরশাদ মহুরী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই একপর্যায়ে লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এদের মধ্যে ৪/৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে নুরনবীর মৃত্যু হয়।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *