সিরিয়ায় গ্রেপ্তার ২৯ পাকিস্তানি জঙ্গি

সিরিয়ায় গ্রেপ্তার ২৯ পাকিস্তানি জঙ্গি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হয়ে যুদ্ধ করেছে এমন ২৯ জন পাকিস্তানির নামের তালিকা প্রকাশ করেছে। তারা বলছে, এই ২৯ পাকিস্তানি এখন তাদের জিম্মায় রয়েছে।

তালিকা অনুযায়ী, এদের মধ্যে নয়জন নারী সদস্য রয়েছেন। নয়জনের মধ্যে তিনজনের তুর্কি বা সুদানের নাগরিকত্ব রয়েছে। পুরুষদের মধ্যে একজনের রয়েছে কানাডার নাগরিকত্ব। খবর আল আরাবিয়া পোস্টের

বৈশ্বিক অর্থ পাচার পর্যবেক্ষণ সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) আসন্ন বৈঠকের আগে এমন খবর এলো। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য বৈঠকে পাকিস্তান ইস্যু নিয়ে আলোচনার কথা রয়েছে।

২০১৮ সালের জুন থেকে পকিস্তানকে ‘ধূসর’ তালিকাভুক্ত করেছিল এফএটিএফ। এবার ধূসর তালিকা থেকে কালো তালিকায় যাতে না ওঠে তার জন্য সব ধরনের চেষ্টা কর যাচ্ছে পাকিস্তান।

সম্প্রতি, পাকিস্তান দায়েশ, আল-কায়েদা এবং তালেবানসহ বিভিন্ন জঙ্গী গোষ্ঠীর সঙ্গে জড়িত ৮৮টিরও বেশি গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এফএটিএফ পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বের হওয়ার জন্য ২৭ দফা পদক্ষেপ নিতে বলেছিল এবং এর জন্য সময় ফেব্রুয়ারিতে তাদের সতর্ক করে দেওয়া হয়। তাদের সময় বেঁধে দেওয়া হয় জুন পর্যন্ত। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাসের পাদুর্ভাবের কারণে সেপ্টেম্বর পর্যন্ত তাদের সময় বাড়ানো হয়।

এর আগেও ২০০৮, ২০১২ ও ২০১৫ সালে এফএটিএফের ধূরস তালিকায় পকিস্তানের নাম ছিল।

পাকিস্তান যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের ‘প্রচেষ্টা’ তুলে ধরার চেষ্টা করছে, আফগানিস্তানে পাকিস্তানি সন্ত্রাসীদের উপস্থিতির যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে।

আফগানিস্তানের জালালাবাদ কারাগারে হামলার পরে অনেকেই মনে করছেন, পালিয়ে যাওয়া বন্দিদের বেশিরভাগই আফগানিস্তান এবং পাকিস্তানের তালেবান সদস্যদের হাতে ধরা পড়েছিল।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *