পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন বেসামরিক লোকজন নিহত হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় এই প্রাণহানি হয় বলে স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সিরিয়ার দেইর আজ জর প্রদেশে এ হামলা চালানো হয়। খবর মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলুর।
এক সিরীয় কর্মকর্তা জানান, আইএস জঙ্গিদের লক্ষ্য করে চালানো হয় এই হামলা চালানো। তবে হামলা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন জোট।
সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। সিরিয়ার চলমান সংকট নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান বিপরীতধর্মী। বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য তারা আসাদ সরকারের বিদ্রোহ ঘোষণাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে এবং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। তবে আসাদ সরকারের দাবি, আইএসের বিরুদ্ধে যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র মূলত বিদ্রোহীদের সহযোগিতা করতে সরকারি বাহিনীর ওপর হামলা চালায়। আর রাশিয়া বাশার আল আসাদকে ক্ষমতায় দেখতে চায়। আসাদ সরকারের সমর্থনে রাশিয়া-ইরানও আইএস এবং বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। সিরিয়া সংকটকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ছায়াযুদ্ধে মেতে উঠেছে বলে অনেকেই মনে করেন।
সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রায় আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।


