নাঈম ইসলাম ● বাংলাদেশ জমিয়তুল উলামার দেশব্যাপী বিভাগীয় কর্মী সম্মেলনের অংশ হিসাবে ২৯ এপ্রিল রোজ শনিবার জামিয়া ইসলামিয়া গাজি বুরহানুদ্দীন মাদরাসায় সিলেট বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে ।
এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা আব্দুর রহিম কাসেমী।
কেন্দ্রীয় সহ-সভাপতি হযরত মাওলানা দিলাওয়ার হুসাইন সাইফী। কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগরের সেক্রেটারি হযরত মাওলানা সদরুদ্দীন মাকনুন। কেন্দ্রীয় সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা শুয়াইব আহমদ। কেন্দ্রীয় জনসংযোগ বিষয়ক সম্পাদক হযরত মাওলানা আবদুল্লাহ শাকির। মাওলানা আবদুস সালাম বলেন, সিলেটের কর্মী সম্মেলন জামিয়া ইসলামিয়া গাজি বুরহানুদ্দীন মাদরাসায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল উলামার সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ।


