সুইস রাষ্ট্রদূতের বক্তব্য ভুল ছিল, স্বীকার করেছে দূতাবাস

সুইস রাষ্ট্রদূতের বক্তব্য ভুল ছিল, স্বীকার করেছে দূতাবাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার তথ্য জানানোর বিষয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের বক্তব্য ভুল ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে সুইস দূতাবাস।

শনিবার (২৭ আগস্ট) এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

প্রতিবেদনে থেকে জানা গেছে, সুইস দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলেও তারা স্বীকার করেছে যে সুইস ব্যাংকের তথ্য চাওয়া নিয়ে বক্তব্য ভুল ছিল।

এর আগে ১০ আগস্ট জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড বলেন, “বাংলাদেশ সরকার সুইজারল্যান্ড সরকারের কাছে নির্দিষ্ট করে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা নিয়ে কোনো তথ্য চায়নি। ফলে গণমাধ্যমে প্রকাশিত সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমাকৃত অর্থের পরিমাণ সম্পূর্ণরূপে অনুমাননির্ভর।”

রাষ্ট্রদূত বলেন, “সুইজারল্যান্ডে বাংলাদেশি গ্রাহকদের ব্যক্তিগত আমানতের পরিমাণ নিয়ে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। সুইজারল্যান্ড অবৈধ অর্থ রাখার জন্য নিরাপদ আশ্রয়স্থল নয়।”

পরে গত ১১ আগস্ট বিষয়টি নজরে নিয়ে সুইস ব্যাংকে অর্থ জমাকারীদের তথ্য কেন জানতে চাওয়া হয়নি তা রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনকে জানাতে বলেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এদিকে গত ১২ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “সুইস ব্যাংকে জমা রাখা বাংলাদেশি টাকার বিষয়ে সুইস রাষ্ট্রদূত নাতালি শুয়ার্ড মিথ্যা কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং নতুন অর্থ সচিবকে এ বিষয়ে আমি জিজ্ঞাসা করেছি। তারা জানিয়েছেন, ‘আমরা চেয়েছি কিন্তু তারা কোনো উত্তর দেয়নি।’ আমি বলেছি, আপনি এটি সবাইকে জানিয়ে দেন। কারণ এভাবে মিথ্যা কথা বলে পার পাওয়া উচিৎ নয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *