ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে সুটকেসের ভেতর থেকে মস্তকবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গাড়াইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে একটি ছেঁড়া লুঙ্গি ছিল। পুলিশের ধারণা, নিহতের বয়স আনুমানিক (৪০) হবে।
পুলিশ জানায়, গাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লাল রঙের একটি সুটকেস দেখতে পায় স্থানীয়রা। ওটার ভেতর মস্তকবিহীন এক ব্যক্তির লাশ দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী পরিদর্শক (এসআই) মহাসিন মিয়া বলেন, লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে তদন্ত চলছে।
____________
patheo24,/105


