সুলতানা রিজিয়ার তিন কবিতা
আপন ঠিকানায়
আজ আছি তো নেই কাল
মগ্ন আশায় ধরছি হাল
দিন রাত্রির স্বপ্ন খেয়ায়
ছুটছি সবে মিথ্যে মায়ায়।
আমি তুমি আমরা সবে
যাঁর রহমে রইছি ভবে
আমি, তুমি রেষারেষি
সম্পদ গড়ি রাশি রাশি।
শেষ বেলাতে নেই কেউ পাশে
খা খা জমিন মুচকি হাসে
আপন আলয় হয় যে পর
শেষ ঠিকানা মাটির ঘর!
সমাধান চাই
কি যে দায়
সবায় চায়
বন্ধু হতে-
পোস্টে নাই
ইনবক্সে তারা
ওৎ পাতে!!
গল্প কথায়
দেয় যে ছবি
কাব্য, ছড়ায় –
এড়িয়ে গেলে
জড়িয়ে রাখতে
ফাঁদ পেতে রয়।
দেন যদি কেউ মন্ত্র
কিম্বা কোন পথ
আমি যে অসহায়-
ডিলিট কিম্বা ব্লকে
করেছি লম্বা লিস্ট
বন্ধুরা, সমাধান চাই।
শিশিরের অশ্রু প্রপাত
আয়ুর ছেঁড়া সূতোয়
ছুঁয়ে রয় ভেজা বাতাস!
শিশিরের অশ্রু প্রপাতে
ঝরে বিচ্ছেদের মাতম,
পারে না ছুঁতে
একে অপরের অদৃশ্য দেয়াল,
বিনম্র সেজদায়
ভেজে জায়নামাজ,
ঝরে ফরিয়াদ-
অনর্গল আপন বেগে
নিরুত্তাপ শান্তির তালাশে,
পাপ তাপ শোকের পাহাড়
নিঃশেষে নির্ভার,
নিথর আয়েসী শরীর
ঘুমোয় প্রশান্তির জমিনে।
২৮/১১/২০১৮


