নিজস্ব প্রতিবেদক ● পবিত্র হজব্রত পালন করে দেশে ফিরে এসেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। সোমবার জোহরের পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জমিয়তুল উলামার নেতৃবৃন্দ ও তার ভক্তকুল আল্লামা মাসঊদকে স্বাগত জানান।
বাংলাদেশ জমিয়তুল উলামার ঢাকা মগানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন জানান, আল হামদুলিল্লাহ, হুযূর ফিরে এসেছেন। তিনি সুস্থ আছেন।


