সেরাটা খেলতে পারলে টেস্টেও জয় সম্ভব : নান্নু

সেরাটা খেলতে পারলে টেস্টেও জয় সম্ভব : নান্নু

সেরাটা খেলতে পারলে টেস্টেও জয় সম্ভব : নান্নু

পাথেয় টোয়েন্টিফের ডটকম :: ওয়ানডের তুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে উপরের সারির ১২ জন খেলোয়াড় ছিলেন না। টেস্ট দলটিও বেশ কয়জন অভিজ্ঞ খেলোয়াড়কে মিস করেছে। তারপরও ওয়ানডে দলের চেয়ে টেস্ট দলটি কিছুটা অভিজ্ঞ। কারণ বাংলাদেশের ২০ উইকেট নেয়ার মত সামর্থ্য তাদের বোলারদের রয়েছে।
বাংলাদেশ টেস্ট দলের বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করে গঠিত বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে নিজেদের প্রতিভার ঝলক দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রোববার (৩১ জানুয়ারি) বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ একাদশের মধ্যকার প্রস্তুতিমূলক ম্যাচ চলার সময় সংবাদমাধ্যমকে নান্নু বলেন, ‘দলে স্পিনার, পেসার সবাইকেই প্রস্তুত রাখতে হয়। আমরা যে পুল তৈরি করি তাতে একটা টেস্ট ম্যাচকে বিবেচনায় রাখি না। সামনের কথা ভেবে কিংবা বিদেশের মাটিতে খেলার বিষয় মাথায় রেখেই দল সাজাই। কম্বিনেশনের কথা ভেবে দেশে আমরা স্পিনারই বেশি খেলাই। ‘

তিনি আরও বলেন, ‘এবারের স্কোয়াডে ৫ জন পেসার রাখার কারণ আমরা অনেকদিন পর টেস্ট খেলছি। ফলে খেলোয়াড়দের মধ্যে ইনজুরিতে পড়ার প্রবণতা দেখা দিতে পারে। পাঁচ দিনের টেস্ট শেষে স্টেমিনার ঘাটতিও হতে পারে। এজন্য তাদের ফিটনেস লেভেলের কথা মাথায় রেখে আমরা ৫ জন পেসার রেখেছি। আমাদের আশা, সবার ফিটনেস লেভেল ঠিক আছে এবং আমরা দুই টেস্টেই তাদের ভালো অবস্থানে পাব। ‘

এর আগে ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। সেখান থেকে চূড়ান্ত দলে জায়গা হয়নি ২ জনের। কিন্তু ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের বিশাল স্কোয়াডও সচরাচর দেখা যায় না। তবে এবার পরিস্থিতি ভিন্ন বলেই বড় স্কোয়াড বলে জানালেন প্রধান নির্বাচক।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘১৮ সদস্যের স্কোয়াড দেওয়া হয়েছে করোনার কথা মাথায় রেখে। এই সময় কে কখন অসুস্থ হয় তার তো ঠিক নেই। এজন্য বিষয়টা মাথায় রেখে স্কোয়াডটা করেছি। তারপরও টেস্ট ক্রিকেটের কথা মাথায় রেখে যে পুল করেছি তাদের প্রায় সবাইকেই রাখা হয়েছে। যারা থাকবে না তারাও যেন একটা সিস্টেমের মধ্যে থাকে সে ব্যবস্থা করা হচ্ছে। এসব কারণেই বড় স্কোয়াড করা হয়েছে। ‘

আগামী ৩ ফেরুয়ারি থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু হবে ১১ ফেব্রুয়ারি।

বাংলাদেশ দল :  মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, সাইফ হাসান, আবু জায়েদ, হাসান মাহমুদ, নাঈম হাসান, ইবাদত হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *