স্ত্রী নাজিয়া হত্যার দায়ে লন্ডনে বাংলাদেশির যাবজ্জীবন

স্ত্রী নাজিয়া হত্যার দায়ে লন্ডনে বাংলাদেশির যাবজ্জীবন

স্ত্রী নাজিয়া হত্যার দায়ে লন্ডনে বাংলাদেশির যাবজ্জীবন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিজের আদরের স্ত্রীকে হত্যা করে যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন এক বাংলাদেশী তরুণ। তিনি নিজের স্ত্রীকে হত্যা করেছেন বলে প্রমাণ পেয়েছন আদালত। স্ত্রীকে হত্যার দায়ে যুক্তরাজ্য প্রবাসী এক বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত।

মঙ্গলবার লন্ডনের ওল্ড বেইলি আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহারে বলা হয়, ৩২ বছর বয়সী আনহার আলী গত বছরের ২২ অক্টোবর স্ত্রী নাজিয়া বেগম আলীকে হত্যা করে নিজেই পুলিশ ডাকেন। হত্যাকাণ্ডের সময় নাজিয়ার বয়স ছিল ২৫ বছর। তাদের দুটি সন্তানও রয়েছে।

লন্ডন পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের দু’ বছর পর থেকেই আনহার আলীর সাথে সম্পর্ক ভালো যাচ্ছিলো না নাজিয়ার। ২০১৭ সালের নভেম্বর থেকে তারা আলাদা থাকা শুরু করেন। এক পর্যায়ে স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চান নাজিয়া। পারিবারিক কলহের কারণে স্ত্রী নাজিয়াকে হত্যা করেন পূর্ব লন্ডনের বেথনালগ্রীনের বাসিন্দা আনহান আলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *