স্পন্সর মদ কোম্পানি: পুরস্কার নিতে অস্বীকৃতি জানালেন মিশরের গোলরক্ষক

স্পন্সর মদ কোম্পানি: পুরস্কার নিতে অস্বীকৃতি জানালেন মিশরের গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক : উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পাওয়া ম্যাচসেরার পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছেন মিশরের গোলরক্ষক মোহামেদ এল-শেনাবি। কারণ, ম্যাচসেরার ওই পুরস্কারের স্পন্সর একটি শীর্ষ মদ কোম্পানি।

উরুগুয়ের বিপক্ষে গ্রুপ ‘এ’র ম্যাচে উরুগুয়ের বিপক্ষে লুইস সুয়ারেজ কিংবা এডিনসন কাভানির মতো মহাতারকাদের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্স দেখান শেনাবি। সুয়ারেজদের মুহুর্মুহু আক্রমণকে দীর্ঘ সময় ঠেকিয়ে রাখেন তিনি। তার অসাধারণ সেভের কারণেই ম্যাচের শেষ মিনিট পর্যন্ত গোল পেতে অপেক্ষা করতে হয় উরুগুয়েকে। ৮৯ মিনিটে হোসে গিমেনেসের একমাত্র গোলেই শেনাবির প্রতিরোধ ভেঙে পড়ে।

ম্যাচে পরাজিত দলের খাতায় নাম উঠলেও পুরো সময় গোলবারে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা মিশর গোলরক্ষকের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার। কিন্তু পুরস্কারের স্পন্সর মদ কোম্পানি বুডওয়েসের বলেই ধর্মপ্রাণ মুসলমান শেনাবি তা নিতে অস্বীকৃতি জানান।

বুডওয়েসের ইউরোপের শীর্ষ বিয়ার কোম্পানির একটি। রাশিয়া বিশ্বকাপে অফিসিয়াল মদ সরবরাহকারী হিসেবে ফিফার সাথে তাদের চুক্তি রয়েছে।

কিন্তু, মদ ইসলাম ধর্ম অনুসারে নিষিদ্ধ বস্তু। তাই নিজের ধর্মীয় বিশ্বাসে অটল থেকে বিশ্বকাপের মতো বড় আসরে পাওয়া ম্যাচসেরার পুরস্কার নেননি মিশরের গোলরক্ষক শেনাবি।

মিশরের খেলোয়াড়দের ধর্মপ্রীতি নতুন কিছু নয়। মিশর হচ্ছে রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া সাত মুসলিম প্রধান দেশের অন্যতম। বাকি দেশগুলো হল- সৌদি আরব, মরক্কো, ইরান, তিউনিসিয়া, সেনেগাল ও নাজেরিয়া।

চলতি বিশ্বকাপে ধর্মপ্রাণ মুসলিম ফুটবলার আছেন- ফ্রান্সের পল পগবা, জার্মানির মেসুত ওজিল এবং শেনাবির মিশরীয় সতীর্থ মোহামেদ সালাহ।

মিশরের গোলরক্ষকের ম্যাচসেরার পুরস্কার নিতে অস্বীকৃতি বেশ আলোড়ন তুলেছে।

আগামী ১৯ জুন সৌদি আরবের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মিশর। ২৫ জুন গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া।

পরের ম্যাচেই মাঠে নামতে পারেন মিশরের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ। দলের সাথে অনুশীলনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন এই লিভারপুল তারকা।

_____________

patheo24/105

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *