স্বস্তির পরশ ছড়িয়ে সিলেটে নামল বৃষ্টি

স্বস্তির পরশ ছড়িয়ে সিলেটে নামল বৃষ্টি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। সিলেটে তাপমাত্রা সে তুলনায় কম থাকলেও গত দুই দিন ধরে বাড়ছিল তাপমাত্রা। এরই মধ্যে সিলেটে নামল স্বস্তির বৃষ্টি। শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে ঝড়, বজ্রপাত, দমকা হাওয়াসহ নামে বৃষ্টি। ফলে দ্রুত কমে যায় গরমের রেশ।

সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসের সঙ্গে মিলিয়ে সন্ধ্যা থেকেই মৃদু শীতল হাওয়া বইছিল সিলেটে। সন্ধ্যার আবহাওয়াই জানান দিচ্ছিল রাতে বৃষ্টি হওয়ার।

আর কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলে রাত ১১টায়। বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া। রাত ৩টায় এ প্রতিবেদন লেখার সময় বৃষ্টি চলছিল। তবে কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা আবহাওয়া অধিদপ্তর সিলেট কেন্দ্র থেকে জানা সম্ভব হয়নি।

এর আগে শুক্রবার আবহাওয়া অধিদপ্তর সিলেটে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল। সঙ্গে বজ্রবৃষ্টিরও আভাস দিয়েছিল অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছিল- সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাস সত্য প্রমাণ করে রাত ১১টায় শীতল পরশ নিয়ে সিলেটে নামে বৃষ্টি ও দমকা হাওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *