পবিত্র হজে গুরুত্বপূ্র্ণ তিনটি বিষয় তথা হজের ফরজ,ওয়াজিব ও সুন্নত সম্পর্কে জানা জরুরি।এ সবক’টি বিষয়ে জেনে পরিপূর্ণ আমল করে মহান মালিকের দরবারে হজ্জে মাবরুরের প্রার্থনা করি আমরা। নিচে হজের সুন্নাতগুলো তুলে ধরা হলো-
১। মিকাতের বাইরে থেকে আগত ইফরাদ ও কেরান হজ্জ্ব পালনকারীর জন্য তাওয়াফে কুদুম করা। (ইফরাদ হজ পালনকারী মক্কা পৌঁছে এবং কেরান হজ পালনকারী ওমরার কার্য সম্পাদন করে মাথার চুল না কেটেই তাওয়াফে কুদুম করবে।
২। তাওয়াফে কুদূমের পর যদি হজ্জে সায়ী করার ইচ্ছা থাকে, তবে তাতে রমল ও ইযতিবা করা (আর তাওয়াফে কুদুমের পর হজ্জ্বে সায়ী করার ইচ্ছা না থাকলে তাতে রমল ও ইযতিবা করতে হবে না।)
৩। সাফা মারওয়ায় সায়ীর সময় সবুজ দু’পিলারের মধ্যবর্তী স্থান পুরুষের জন্য দৌড়ে অতিক্রম করা এবং অবশিষ্ট স্থান হেঁটে চলা।
৪। ৮যিলহজ্জবাদ ফজর মিনার উদ্দেশ্যে রওয়া হওয়া এবং তথায় পাঁচ ওয়াক্ত সালাত (নামায) আদায় করা। (ভিড় এড়াবার লক্ষ্যে বা অন্য কোনো কারণে ফজরের পূর্বে ও রাতে রওনা দেয়াও জায়েজ।)
৫। ৯যিলহজ্জ সূর্যোদয়ের পর মিনা হতে আরাফার উদ্দেশ্যে রওয়ানা হওয়া। পূর্বে ও রাতে যাওয়া ও দিবাগত রাত্রে মুযদালিফায় থাকা।(কোনো অসুবিধার কারণে বা ভিড় এড়াবার লক্ষ্যে বা অন্য কোনো কারণে ফজরের পূর্বে ও রাতে রওনা যাওয়াও জায়েজ।)
৬। আরাফা থেকে সূর্যাস্তের পর ধীরস্থীরভাবে মুযদালিফার উদ্দেশ্যে রওয়ানা হওয়া।
৭। ৯ যিলহজ্জ সূর্যাস্তের পর আরাফা থেকে মুযদালিফায় এসে রাতযাপন করা। (উল্লেখ্য, মুযদালিফায় সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যেই কিছুক্ষণ উকুফ বা অবস্থান করা ওয়াজিব, সুবহে সাদিকের পূর্বে অবস্থান করা সুন্নাতে মুয়াক্কাদাহ।)
৮। আরাফার ময়দানে গোসল করা।(তবে পানির পরিমাণ বুঝে গোসল করা উচিত। সামান্য পানি দিয়ে গোসল করলেও সুন্নত আদায় হয়ে যাবে। কেউ কেউ আরাফায় পৌঁছে প্রচুর পানি অপচয় করে গোসল করে ও কাপড় ধুয়ে পানি শেষ করে ফেলে। ফলে কোনো কোনো ক্যাম্পে অযু, এস্তেঞ্জা ও খাবার পানি নিয়ে সবাইকে সঙ্কটে পড়তে হয়।)
৯। ৮ যিলহজ্জ দিনগত রাতসহ মিনায় অবস্থানের দিনগুলোতে রাতযাপনও মিনাতে করা।
উক্ত সুন্নতসমূহ থেকে কোনো সুন্নত স্বেচ্চায় ছেড়ে দেয়া ঠিক নয়। অবশ্য ছেড়ে দেয়ার দ্বারা সদকা ইত্যাদিও ওয়াজিব হবে না, তবে সাওয়াব থেকে বঞ্চিত হবে। এ ছাড়াও বিভিন্ন আমলের মাঝে আরো অনেক সুন্নত রয়েছে।
গ্রন্থনা : কাউসার মাহমুদ
সূত্র : মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান
হজ্জ্ব ও ওমরাহ ফাযায়েল মাসায়েল
সম্পাদনা : মাসউদুল কাদির

