হাওরে বাঁধ ভাঙায় দুর্নীতি খতিয়ে দেখা হবে : আনিসুল ইসলাম

হাওরে বাঁধ ভাঙায় দুর্নীতি খতিয়ে দেখা হবে : আনিসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক ● হাওরে বাঁধ ভেঙে ফসলডুবি হওয়ার পেছনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো দুর্নীতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, কাগজপত্র বা নথিতে দুর্নীতি প্রমাণিত হলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার পানিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় পানিসম্পদ ও পাউবোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জলবায়ু পরিবর্তনের কারণে উজানের অতিবৃষ্টিতেই সুনামগঞ্জের হাওরের বাঁধ ভেঙে যাচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ভারতের চেরাপুঞ্জিতে অতিবৃষ্টির কারণে বাঁধ টপকে হাওরে পানি ঢুকছে।

হাওরে মাছের মড়কের পেছনে ভারতের মেঘালয়ের ইউরেনিয়াম-খনি থেকে আসা দূষিত বর্জ্য কারণ কি না বা ভারতের কাছে এ বিষয়ে জানতে চিঠি দেওয়া হবে কি না, সাংবাদিকেরা মন্ত্রীর কাছে এমন প্রশ্ন করেন। উত্তরে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, হাওরে কেন মাছ মরছে, তা খতিয়ে দেখতে আণবিক শক্তি কমিশন ও দেশের বিশিষ্ট বিজ্ঞানীদের উপদ্রুত এলাকায় পাঠানো হয়েছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখেছেন। পরীক্ষা-নিরীক্ষা করছেন। তাঁদের দেওয়া প্রতিবেদনে এ বিষয়ে প্রমাণ পাওয়া গেলে তবেই ভারতের সঙ্গে যোগাযোগ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *