হাজী সেলিম পুত্র ইরফানকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

হাজী সেলিম পুত্র ইরফানকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমকে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় সাতদিনের রিমান্ডে চেয়েছে পুলিশ।

বুধবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এ আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রোববার (২৫ অক্টোবর) রাতে সংসদ সদস্য হাজী মো. সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।

রোববার (২৫ অক্টোবর) রাতে এ ঘটনায় জিডি হলেও সোমবার (২৬ অক্টোবর) ভোরে ইরফানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়।

এ মামলায় সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ইরফানকে গ্রেফতার করে র্যাব। এছাড়া পুরান ঢাকায় তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ৩৮টি ওয়াকিটকি, পাঁচটি ভিপিএস সেট, অস্ত্রসহ একটি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি ব্রিফকেস, একটি হ্যান্ডকাফ, একটি ড্রোন এবং সাত বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।

বাসায় বিদেশি মদ ও অনুমোদনহীন ওয়াকিটকি রাখায় কাউন্সিলর ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে এক বছর করে জেল দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাতেই তাদের কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ইরফান সেলিমের ব্যক্তিগত কর্মকর্তা এবি সিদ্দিকী দিপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডিএমপির রমনা গোয়েন্দা বিভাগের একটি দল টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *