পাথেয় রিপোর্ট : ফেনীর দাগনভূঞার আশ্ররাফুল উলুম মাদরাসার হিফজ বিভাগের এক শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাগনভূঞার আশ্রাফুল উলুম মাদরাসার পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী মুহাননাদ (১১) নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ডের মাওলানা শামছুল হক বাড়ির ওরফে মাল বাড়ির ওমর ফারুকের ছেলে এবং ৬ পারা হাফেজে কুরআন।
ভুক্তভোগীর ফুফু ফাতেমা বেগম ফোনে জানান, রোববার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অজ্ঞাত কিছু দুর্বৃত্ত অন্ধকারে আমার ভাতিজার চোখ বেঁধে, মুখ চেপে ধরে, তার হাত ও পায়ের রগ কেটে দেয়। ওই সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পরিবার সূত্রে আরো জানা যায়, এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কোনো থানায় লিখিত অভিযোগ করেননি।


