হাদিস কনফারেন্সের দ্বিতীয় দিনেও তিরমিযীর তেলাওয়াত অব্যাহত

হাদিস কনফারেন্সের দ্বিতীয় দিনেও তিরমিযীর তেলাওয়াত অব্যাহত

হাদিস কনফারেন্সের দ্বিতীয় দিনেও তিরমিযীর তেলাওয়াত অব্যাহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হাদীস গ্রন্থসমূহের মধ্য হতে অন্যতম একটি গ্রন্থের নাম ‘সুনানে তিরমিযী’৷ পৃথিবীর বুকে কুরআনুল কারীমের পর বিশুদ্ধ ছয়টি গ্রন্থের পঞ্চম পর্যায়ে হলো এই কিতাবের স্থান। দেওবন্দ ধারার মাদরাসা ও জামিয়াগুলোতে যতটা গুরুত্ব ও বিশ্লেষণধর্মী মানসিকতা নিয়ে সুনানে তিরমিযীর পাঠদান করা হয় অন্য কোন হাদীস গ্রন্থের বেলায় তেমনটি করতে দেখা যায় না৷ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জামিআ ইকরা বাংলাদেশ এবং কর্ডোবা একাডেমি ইউকে এর যৌথ উদ্যোগে পূর্বের যুগের মুহাদ্দিসীনে কেরামের পদ্ধতি অনুযায়ী সুনানে তিরমিযীর খতম হবে। মূলত হাদীস পঠনের এই পদ্ধতি হযরত সাহাবায়ে কেরামের যুগ থেকে চলছিল। বিভিন্ন কারণে আমাদের দেশের পাঠদান পদ্ধতি একটু ভিন্নতর করতে হয়েছে। আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা. এর স্লোগান ‘শরিক হতে চাই আকাবীরের সেই মিছিলে’।

রাজধানীর চৌধুরীপাড়ার জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে আবারও শুরু হয়েছে অন্তর্জাতিক হাদীস কনফারেন্সের সুনানে তিরমিযী শরীফের দরস।

দরসে তিরমিযী শরীফের তেলাওয়াত করছেন কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতিব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ (বাংলাদেশ), শায়েখ বিলাল আহমদ (মদিনা) ও ড. আহমদ তায়ী (লেবানন)।

অন্তর্জাতিক হাদীস কনফারেন্সের দ্বিতীয় দিন দরস প্রদান করছেন শায়খ আবুল খায়ের আল-মাদানী (রহ.)-এর ছাত্র শায়েখ মুহাম্মাদ আব্দুল মাজেদ আল হান্নাবী, সিরিয়া, মুক্বিম মদনিা, ফখরুল মুহাদ্দিসীন মাওলানা সাইয়্যিদ ফখরুল হাসান মুরাদাবাদী (রহ.)-এর ছাত্র আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, বাংলাদেশ, শায়খ মুহাম্মাদ আশ শাযালী, নিউফর, সনদ ও মতনসহ কুতুবে সিত্তাহ-এর হাফেজ ও উলূমে হাদীস বিশেষজ্ঞ শায়খ হাসান হায়দার আল-ওয়ায়েলী, ইয়ামেন, তিন্নিসী (রহ.)-এর ছাত্র ও মাখতুতাত ও উলূমে বিশেষজ্ঞ শায়খ নাজম আব্দুর রহমান খালাফ, ইরাক, শায়খ আব্দুল হাফিজ মক্কি-এর ছোট ভাই শায়খ মালেক আব্দুল ওয়াহিদ আল-মাদানী, শাইখুল হিন্দ ও মাওলানা ইয়াকুব নানুতুবী রহ.এর শাগরিদ আল্লামা রাসূল খান হাজারাভী (রহ.)-এর ছাত্র মাওলানা নুরুদ্দীন লাহোরী, বাংলাদেশ, শায়েখ নাসির খান (রহ.)-এর ছাত্র মাওলানা আব্দুর রহীম কাসেমী, বাংলাদেশ প্রমুখ।

জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ পাথেয় টোয়েন্টিফোর-কে জানান, এটি মৌলিকভাবে ‘সুনানে তিরমিযীর’ দরস এবং পাঠের কনফারেন্স। কনফারেন্স বলতে সাধারণত যে কনফারেন্স বোঝানো হয় এটি সে ধরনের নয়। বিশ্বের বিভিন্ন দেশের উলামা-মাশায়েখ ও শিক্ষার্থীরা এখানে ইতিমধ্যে এসেছেন যারা ‘সুনানে তিরমিযীর’ দরস ও পাঠদানের মাধ্যমে সনদদান ও সনদগ্রহণ করবেন।

তিনি জানান, মুহাদ্দিসীন উলামায়ে কেরামদের জন্য দরস উন্মুক্ত থাকবে। এছাড়া ইফতা বিভাগ ও দাওরায়ে হাদীসের শিক্ষার্থীরা দরসে বসতে পারবে। তবে সবাইকে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করতে হবে।

কেন্দ্রীয় ইকরা বাংলাদেশ-এর প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলহামদুলিল্লাহ আজকে সোমবার দুপুরে সৌদী আরবে প্রখ্যাত আলেম মুফতী আবদুল হাফিজ মক্কীর সন্তান মাওলানা উমর মক্কী আগমন করবেন।

রেজিস্ট্রেশনের ঠিকানা: ১২২৭/এ/১ চৌধুরিপাড়া, খিলগাঁও, ঢাকা- ১২১৯ (জামিআ ইকরা বাংলাদেশ)। মোবাইল-০১৭১৫৮১০৬৫৩, ০১৮১৭০৯৩১৫৪। এছাড়া অনলাইনে রেজিস্ট্রেশন করুন এই লিংকে- https://bit.ly/2MU63oX

উল্লেখ, বাংলাদেশে এই প্রথম রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইকরা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক হাদীস কনফারেন্স ও উচ্চতর সনদ প্রদান মজলিস। রোববার (১২ জানুয়ারি) থেকে কনফারেন্সটি শুরু হয়েছ। চলবে ৭ জানুয়ারি ২০২০ শুক্রবার পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *