হাসপাতালে হাটহাজারী মাদরাসার প্রবীণ উস্তাদ মাওলানা মুমতাজুল করীম

হাসপাতালে হাটহাজারী মাদরাসার প্রবীণ উস্তাদ মাওলানা মুমতাজুল করীম

পাথেয় রিপোর্ট : আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রবীণ উস্তাদ, পীরে কামেল মাওলানা মুমতাজুল করীম (বাবা হুজুর) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাটহাজারী মাদরাসার সূত্রে জানা যায়, সোমবার মুমতাজুল করীম বাবা হুজুরের অসুস্থতা বেড়ে যাওয়াও চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হসপিটালের সি.সি.ইউতে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে নেয়া হয়।

মাওলানা মুমতাজুল করীম বাবা হুজুরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক মাওলানা জুনায়েদ বাবুনগরী।

সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে মাওলানা বাবুনগরী মাওলানা মুমতাজুল করীম বাবা হুজুরের পূর্ণ সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করে বলেন, বাবা হুজুর হাজার হাজার আলেম উলামার উস্তাদ। তার সকল ছাত্র, ভক্তবৃন্দ ও শুভাকাঙ্খীদের নিকট সুস্থতার জন্য বিশেষ দোয়ার আবেদন করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *