হিন্দুরা কেউ আসেনি, বৃদ্ধের লাশ মুসলিম যুবকদের কাঁধে

হিন্দুরা কেউ আসেনি, বৃদ্ধের লাশ মুসলিম যুবকদের কাঁধে

হিন্দুরা কেউ আসেনি, বৃদ্ধের লাশ মুসলিম যুবকদের কাঁধে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা আতঙ্ক যতই থাকুক তবু তো উন্মুক্তই থাকবে জন্ম ও মৃত্যুর দ্বার। ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহর-এর এক হিন্দু ভদ্রলোক রবিশঙ্কর নামের এক বৃদ্ধ মারা যাওয়ায় কেউ কাছে আসতে চায়নি করোনা ভাইরাসের আতঙ্কের কারণে। মূলত তিনি মারা গেছেন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে। ওই এলাকায় করোনা আতঙ্ক এমনভাবে ছড়িয়েছে যে, তাকে সৎকারের জন্য কোনো হিন্দু আত্মীয়স্বজন তার কাছে ঘেঁষেনি। এই বৃদ্ধের পরিবার চিন্তায় পড়ে যান সৎকার কী ভাবে হবে তা নিয়ে।

এরপর পাশেই এক মুসলিম অধ্যুষিত মহল্লায় খবর যায়। জানাজানি হয় ওই বৃদ্ধের সৎকার আটকে যাওয়ার ঘটনা। তারপরই ওই এলাকার মুসলিম যুবকরা চলে আসেন বৃদ্ধের বাড়িতে। পরিবারের লোকজনকে তাঁরা এসে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সৎকারের সমস্ত ব্যবস্থা তাঁরাই করবেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায়, ওই বৃদ্ধের দেহ কাঁধে নিয়ে শ্মশানের উদ্দেশে যাচ্ছেন ওই যুবকরা। মাথায় ফেজ টুপি আর মুখে রামনাম সত্য হ্যায় ধ্বনি। এভাবেই সম্প্রীতির নয়া নজির গড়েছে বুলন্দশহর।

গত কয়েক বছরে ভারতে সাম্প্রদায়িক হানাহানির ঘটনা কম হয়নি ভারতে। এই গত মাসেও দিল্লির হিংসা ভয়াবহ আকার নিয়েছিল। আগুন, রক্তের বীভৎস ছবি উঠে এসেছিল সংবাদমাধ্যমে। বহু মানুষের প্রাণও গিয়েছে উত্তর-পূর্ব দিল্লির দিল্লিতে। তরপর করোনা আতঙ্কে দেশ যখন জবুথবু, তখন উদাহরণ তৈরি করল বুলন্দশহর।

এর আগে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে বর্ধমানের রায়নায় সৎকারে সম্প্রীতির ছবি দেখা গিয়েছিল। বুলন্দশহর সেই তালিকায় নবতম সংযোজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *