১৪ এপ্রিল অাসছেন মাহমুদ মাদানি

১৪ এপ্রিল অাসছেন মাহমুদ মাদানি

মাসউদুল কাদির ● আসছেন বিশ্বের অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার হযরত আসআদ মাদানী রহ.-এর সুযোগ্য তনয় ও বর্তমান জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী এপ্রিলের ১৪ শুক্রবার বাংলাদেশে আসছেন। দুই দিনের ঝটিকা সফরে তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদানের জন্য ছুটে আসছেন। জামিআ ইদারাতুল উলূম আফতাবনগরের প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলী, জামিআ ইকরা বাংলাদেশের রইস ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা  সদরুদ্দীন মাকনুন জানান, ইনশআল্রাহ যথাসময়ে হযরত মাহমুদ মাদানী বাংলাদেশে আসবেন।

তারা একটি সফরসূচিও জানিয়েছেন, প্রথম দিন ১৪ এপ্রিল শুক্রবার দশটায় আগরতলা বর্ডার পাস হয়ে আখাড়উড়া দিয়ে প্রবেশ করবেন হযরত মাহমুদ মাদানী। ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে ঐতিহ্যবাহী দ্বীনী প্রতষ্ঠান জামিআ ইউনিসিয়া জুমুআ পড়াবেন। আসরের পর আড়াইহাজার গিরদাম মদিনাতুল ঊলূম মাদরাসা-মসজিদ কমপ্লেক্স নারায়ণগঞ্জ এবং  রাজধানীর বারিধারার  জামিআ আশরাফিয়া নূরেরচালায় অংশগ্রহণ করবেন। এবং আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ প্রতিষ্ঠিত জামিআ ইকরা বাংলাদেশ এ বাদ মাগরিব এবং বাদ ঈশা আফতাবনগরের জামিআ ইসলামিয়া ইদারাতু উলূমে খতমে বুখারী অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া পরের দিন ফজরের নামাজে রামপুরা টেলিভিশন এলাকার বাইতুল মারুফ জামে মসজিদে যোগদান করবেন বলে জানা গেছে।

শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে হযরত মাদানী ভারতে ফিরে যাবেন- জানিয়েছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের একটি সুত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *