২৪ ঘণ্টায় দেশে নতুন ডেঙ্গু রোগী নেই

২৪ ঘণ্টায় দেশে নতুন ডেঙ্গু রোগী নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হননি। বর্তমানে চারজন ডেঙ্গুরোগী দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বুলেটিনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ১৪২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৮ জন। বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা চারজন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে একজন ও ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *