২৬ মার্চ খুলনায় বানান প্রতিযোগিতা ও আলোচনা সভা

২৬ মার্চ খুলনায় বানান প্রতিযোগিতা ও আলোচনা সভা

পাথেয় ডেস্ক : ‘আলােকিত আগামীর প্রত্যাশায়’ এ স্লোগানকে সামনে রেখে স্বাধীনতার মাস ২৬ মার্চ খুলনার মােহাম্মদিয়া ফেরদৌসিয়া মাদরাসায় আলোচনা সভা ও বানান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ভাষা স্রষ্টার মহৎ দান। জাতির সভ্যতার প্রধান পরিচয়। বাংলা আমাদের মাতৃভাষা। এ ভাষাতেই আমরা প্রকাশ করি আমাদের মনের সুখ-দুঃখ যত কথা। এ ভাষার রয়েছে গৌরবােজ্জ্বল ইতিহাস। ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী জাতি অামরা। কিন্তু দুঃখ, ভাষার জন্য প্রাণদানকারী জাতির মধ্যে তার শুদ্ধতার প্রতি ভ্রুক্ষেপ নেই।

এ অভাববোধ থেকেই মোহাম্মদিয়া ফেরদৌসিয়া মাদরাসা উদ্যোগ নিয়েছে বানান প্রতিযোগিতার।

খুলনার নবীন আলেমসমাজ বিশুদ্ধ বাংলা ভাষার চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে চায়। যার অংশ হিসেবে ২৬ মার্চ সােমবার, সকাল ১০টা মােহাম্মদিয়া ফেরদৌসিয়া মাদরাসা মিলনায়তনে একত্রিত হবেন গুণি লেকক সাংবাদিক ও শিক্ষাবিদগণ।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকবেন মাওলানা রফিকুর রহমান, আলােচনাসভা ও পুরস্কার বিতরণ করবেন, খলিফায়ে শাহ হাকিম মােহাম্মাদ আখতার রহ. মারকাযুল উলুম খুলনার মুহতামিম হাফেজ মাও. মুশতাক আহমাদ।
প্রফেসর ড. নুরুন্নবী মােল্লা সুমন, মুফতি গােলামুর রহমান। আব্দুল মান্নানসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

লেখক সাহিত্যিকদের মধ্যে উপস্থিত থাকবেন দৈনিক আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক আলী হাসান তৈয়ব, লেখক অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দিক, মহিউদ্দীন কাসেমী, আবদুস সাত্তার আল আইনী, সোহেল নওরোজ, শহিদুল ইসলাম, সাঈদ কাদির, আতাউর রহমান খসরু, আবুল কাসেম আদিল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *