পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে এখন পর্যন্ত আসা ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজের মধ্যে ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। সে হিসেবে দেশে এখনও মজুত আছে এক কোটি ১৬ লাখ ৭৮ হাজার ১৮২ ডোজ করোনা টিকা।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, দেশে এখন পর্যন্ত ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে এক কোটি ১৬ লাখ ৭৮ হাজার ১৮২ ডোজ টিকা মজুত আছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৯১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৩ লাখ ৫৯ হাজার ৬৩১ জন।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে,আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৯০৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ হাজার ১২ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ ৩১ হাজার ৯৪১ ডোজ।


