৭ জুনের অস্বীকারকারীরা মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিশ্বাস করে না : কাদের

৭ জুনের অস্বীকারকারীরা মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিশ্বাস করে না : কাদের

পাথেয় রিপোর্ট : যারা স্বাধীনতার মাইল ফলক ৭ জুনকে অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন একই সূত্রে গাঁথা ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ৭ জুনের হরতাল এবং পরবর্তীতে ঊনসত্তরের বিক্ষুব্ধ বাংলার গণবিস্ফোরণ এগারো দফা আন্দোলন।

সেতুমন্ত্রী বলেন, এগারো দফা ছিল ছয় দফা ভিত্তিক। এরপর নির্বাচন, ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। এরমধ্য দিয়ে জাতীয় মুক্তি সংগ্রামের সূচনা হয়।

ওবায়দুল কাদের বলেন, ৭ জুনের পথ ধরে বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতাপেয়েছি। আজ আমাদের মুক্তির সংগ্রামের কাণ্ডারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *