৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ক্যারিবীয় দ্বীপপুঞ্জ

৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ক্যারিবীয় দ্বীপপুঞ্জ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: জ্যামাইকা ও কিউবার মধ্যবর্তী ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৭। এতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের সূত্রে জানা যায়, দুটি বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জের জামাইকা উপকূল থেকে দূরে আঘাত হানা দুটি ভূমিকম্পের প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ৭ মাত্রার।

প্রথম ভূমিকম্পটি এতটাই জোরালো ছিল যে, সুদূর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে ভবন দুলে ওঠে এবং লোকজন সেগুলো থেকে বের হয়ে আসে। এর প্রায় দুই ঘণ্টা পর কেইম্যান আইল্যান্ডে কাছে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সেখানে গর্ত সৃষ্টি হয় এবং ক্ষয়ক্ষতি হয়।

৭.৭ মাত্রার ভূমিকম্পটি জ্যামাইকার উত্তরপশ্চিমে এবং কিউবার দক্ষিণপূর্বে আঘাত হানে। এর পরপর কিউবা, জামাইকা এবং কেইম্যান আইল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়।

জ্যামাইকার এক ব্যক্তি দ্য ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছেন, ওই ভূমিকম্পটি খুব তীব্র মাত্রার ছিল। তার ভাষায়, এটা তার ‘জীবনে অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।’ আরেকজন জানিয়েছেন, ওই কম্পনগুলো ‘অন্তত এক মিনিট’ স্থায়ী ছিল।

এদিকে ভূমিকম্পের কারণে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জ্যামাইকা, বালিজ, কিউবা, হন্ডুরাস, মেক্সিকো ও কেমান উপকূলের জন্য এক থেকে তিন ফুট উচ্চতার সুনামি সতর্কতা জারি করf হলেও দু’ ঘণ্টা পর এ সতর্কতা তুলে নেয়া হয়।

এ ভূমিকম্পে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *